ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৫
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যালিফোর্নিয়ায় দাবানল : ঘড়বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ

 ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রচন্ড বাতাসের কারণে এটি দ্রুত বিস্তার লাভ করায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, নগরীর প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তরে সান্তা ক্লারিটার কাছে কথিত টিক ফায়ার দুপুরের পরপরই ছড়িয়ে পড়ে দ্রুত ৫ হাজার হেক্টর ভূমি গ্রাস করে ফেলেছে।
এ দাবানলে অনেক ঘরবাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে এবং এর দ্রুত বিস্তার ঘটতে থাকায় বাধ্য হয়ে প্রধান একটি মহাসড়ক ও আরো অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারে প্রায় ৫শ’ দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ দাবানলের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘আমরা এখন দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলের লোকজনকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকুল আবহাওয়া অর্থাৎ দমকা হাওয়া, উচ্চ তাপমাত্রা ও কম আদ্রতা বিরাজ করায় এ রাজ্যের বিস্তৃত এলাকা দাবানলের কবলে ছড়িয়ে পড়তে পারে বলে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat