ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৬
  • ২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাউন্সিলরদের অপকর্মের দায় তাদেরকেই নিতে হবে : মেয়র আতিকুল

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপকর্মের দায় তাদেরকেই নিতে হবে। অনৈতিক কর্মকান্ডে লিপ্তদের প্রশ্রয় দেয়া হবে না।
সাম্প্রতিক অভিযানে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে ডিএনসিসি সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘অপকর্মকারী কাউন্সিলরদের শাস্তি পেতেই হবে। আমি কারো কাছ থেকে চাঁদা নেইও না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক সুধী সমাবেশে মেয়র প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ফুটপাত দখলকারী ও ফুটপাত থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করে জানগণের কাছে ফিরিয়ে দেয়া হবে। বালি ফেলে অনেক খাল ভরাট করা হচ্ছে, সেগুলোও পুনরুদ্ধার করা হবে। জনগণের স্বার্থে প্রয়োজন হলে স্থানভেদে বাজার করে দেয়া হবে।’
নারীদের জন্য অভিযোগ বক্স তৈরি হচ্ছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, নারীবান্ধব একটি ঢাকা করতে চাই। যেখানে নারীদের পরিচয় গোপন রেখে তাদের অভিযোগ আমলে নেবে সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড সম্পর্কে তিনি বলেন, ওই ওয়ার্ডগুলোর রাস্তা অত্যন্ত সরু ও বেহাল। রাস্তাগুলো প্রশস্তকরণের পাশাপাশি ড্রেনেজ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। যার কাজ দুই মাসের মধ্যে শুরু হবে।
পুরো সিটি কর্পোরেশন এলাকাকে সিসি টিভির আওতায় আনা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, অপকর্মরোধে সিটি কর্পোরেশন পুলিশকে সহায়তা করবে। পুলিশ জনগণের বন্ধু। জনগণেরও উচিত পুলিশকে সহায়তা করা।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান, একেএম রহমতুল্লাহ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন প্রমুখ।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বনানী ও মহাখালীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat