ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ২৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমিরের এই ছবির জন্য জীবনে প্রথম বার অডিশন দিতে হল করিনাকে!

এই প্রথম নিজের কেরিয়ারে অডিশন দিতে হল করিনা কপূরকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, তিনি অডিশন দিয়েছেন আমির খানের ‘লাল সিংহ চড্ডা’-ছবির জন্য। মিস্টার পারফেকশনিস্টের আগামী এই ছবি বলিউডের কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক।

করিনা স্বীকার করেছেন, এর আগে কোনওদিন তাঁকে অডিশন দিতে হয়নি। এমনকি, প্রথম সিনেমা ‘রিফিউজি’-র জন্যেও নয়। তাই প্রথমে যখন তাঁর কাছে অডিশনের প্রস্তাব এসেছিল, তখন তিনি নাকি আকাশ থেকে পড়েছিলেন!

তাঁকে বোঝান স্বামী সইফ আলি খান। সইফ তাঁকে নাকি বলেন, “অডিশন দিতে সমস্যা কোথায়? এমনকি, আল পাচিনোকেও পরীক্ষা দিতে হতে পারে। এতে ভুল কোথাও নেই। কিন্তু আমাদের অভিনেতা এবং শিল্পী হিসেবে নিশ্চিত হতে হবে।”

সইফের কথায় করিনা বুঝতে পারেন নিজেকে ‘তারকা’ ভেবে দূরে সরিয়ে রাখলে চলবে না। পুরো বিষয়টির মধ্যে ঢুকে সব কিছু বুঝতে হবে। এই উপলব্ধির কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
লাল সিংহ চাড্ডা’-য় আমির অভিনয় করবেন নামভূমিকায়। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ইংরেজি ‘ফরেস্ট গাম্প’-এ সেই ভূমিকায় ছিলেন টম হ্যাঙ্কস। তাঁর বিপরীতে থাকা রবিন রাইট-এর ভূমিকায় অভিনয় করবেন করিনা কপূর। ‘গুড নিউজ’, ‘আংরেজি মিডিয়াম’, ‘তখত’-সহ আরও কয়েকটি ছবির কাজ চলছে করিনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat