ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উচ্চশিক্ষা ও গবেষণায় অস্ট্রেলিয়ার সহায়তা বাড়াতে যৌথ উদ্যোগ দরকার : অস্ট্রেলীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট বলেছেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অস্ট্রেলিয়া সহায়তা বাড়াতে সরকারের পাশাপাশি দেশের এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ গ্রহণ করা দরকার।
তিনি আজ সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ‘সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে’ জীববিজ্ঞান স্কুলের উদ্যোগে থ্রিএমটি’র (থ্রি মিনিট থিসিস) চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ কমসূচির সম্ভাবনার কথা উল্লেখ করে জুলিয়া নিব্লেট খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম এবং ক্যাম্পাসের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন।
তিনি বলেন, এখানে থ্রিএমটি প্রতিযোগিতা বিশ্বমানের হয়েছে এবং এই প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে ভালো গবেষক তৈরি হবে। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় থিসিসের যে সারসংক্ষেপ উপস্থাপন করেছে তা বাংলাদেশের প্রেক্ষাপটের বাইরেও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ।এ সময় কলাগাছের অব্যবহৃত অংশ দিয়ে কাগজসহ কয়েকটি উদ্ভাবন এবং এ ধরনের নতুন নতুন ধারণা উপস্থাপনের জন্য অস্ট্রেলীয় হাইকমিশনার শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. রায়হান আলী।
স্বাগত বক্তব্য রাখেন থ্রিএমটি প্রতিযোগিতার আয়োজক কমিটির আহবায়ক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।প্রতিযোগিতার চূড়ান্তপর্বে ১২ জন অশগ্রহণ করে। এরমধ্যে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিংয়ারিং ডিসিপ্লিনের রাহাগীর সালেকিন। যৌথভাবে রানার আপ হন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিংয়ারিং ডিসিপ্লিনের ফাবলিয়া রোদশী ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের আইনুন নিশাত ফরাবী। পিপলস চয়েসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফার্মেসী ডিসিপ্লিনের অসিত কুমার দত্ত।এ সময় ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক এবং জীববিজ্ঞান স্কুলের অধীন বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে এই থ্রিএমটি প্রতিযোগিতা শুরু হয়। বাংলাদেশে ২০১৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তখন থেকে নিয়মিতভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।চূড়ান্তপর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের থিসিসের মধ্যে ডেঙ্গু প্রতিরোধক ভাইরাস ব্যবহার, মুরগী ও গো খাদ্যে প্রবায়োটিক ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর হরমন ও এন্টিবায়োটিক ব্যবহার রোধ, তেলাপিয়ার মাছের পর্দা ব্যবহার করে দগ্ধ রোগীর ক্ষতের উপশম, চিংড়ি মাছের খোলস ব্যবহার করে ন্যানোফাইবার তৈরিসহ নতুন নতুন গবেষণার বিষয়ে এই পর্বে তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat