ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের ১০ জানুয়ারি প্রথম এবং ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা

আগামী বছরের ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা টঙ্গির তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলীগ জামাতের দুই পক্ষের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের প্রস্তুতির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ধর্ম প্রতিমন্ত্র শেখ মোঃ আবদুল্লাহ বাসস’কে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।সভায় আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্বে বিশ্ব ইজতেমা এবং চারদিন বিরতির পর ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনে সভায় সিদ্ধান্ত হয়। প্রথম পর্বের ইজতেমায় ১২ জানুয়ারি আখেরী মুনাজাত এবং দ্বিতীয় পর্বে ১৯ জানুয়ারি আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমার আগে দুই গ্রুপ আলাদাভাবে প্রস্তুতিমূলক জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী উল্লেখ করে বলেন, সরকারের পক্ষ থেকে ইজতেমার নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা নেয়া হবে ।উল্লেখ্য, টঙ্গির তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat