ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৯
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, টেস্টে মুমিনুল

ভারত সফরের জন্য টি-টোয়েন্টি দলে অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। আর টেস্টে দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। এদিকে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় এসেছন তাইজুল। মঙ্গলবার সন্ধ্যায় ভারত সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি।ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, যার মধ্যে দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। তবে এসময় তিনি পর্যবেক্ষণে থাকবেন।আইসিসি জানিয়েছে, ২০১৮ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। তবে এ বিষয়ে আইসিসিকে কিছু জানাননি তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ চলাকালে ফিক্সিংয়ের প্রস্তাব পান। আর একবার তার কাছে প্রস্তাব আসে এই ত্রিদেশীয় সিরিজ অথবা আইপিএলে। পরবর্তীতে ২০১৮ সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের আগেও তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন জুয়াড়িরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ টেস্ট দল:

মুমিনুল হক (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, লিটন দাস, নাঈম হাসান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat