ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-০৮
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৪, আহত ৭০

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহত ও ৭০ জন আহতের খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) আশঙ্কা করছে এ ভূমিকম্পে একশ’ থেকে এক হাজার মানুষের প্রাণহানি হতে পারে।

শুক্রবার (০৮ নভেম্বর) ভোররাতের দিকে তাবরিজ শহরের ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ভূমিকম্প হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। প্রায় ২ কোটি মানুষ এ ভূকম্পন অনুভব করে বলে ইউরোপীয়-ভূমধ্য অঞ্চল বিষয়ক আবহাওয়া কেন্দ্র ইএমএসসি জানায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল হওয়ায় বেশি মাত্রায় এর প্রভাব পড়ে।

একই কথা জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইরনা জানায়, ভূমিকম্পটিতে তুলনামূলক বেশি কম্পন অনুভূত হয়। বেশকিছু শহরে এর প্রভাব পড়ে। রাতের অন্ধকারে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে।ভৌগোলিকভাবে ইরান দুটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের ওপর অবস্থিত। ফলে প্রায়ই এখানে ভূকম্পন হয়।  গত কয়েক দশকে অনেকগুলো বড় ভূমিকম্পের মুখোমুখি হয়েছে ইরান। এর মধ্যে ২০০৩ সালে বাম শহরে ভয়াবহ এক ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এর আগ ১৯৯০ সালে উত্তর ইরানে ৭.৪ মাত্রার প্রাণঘাতী আরেক ভূমিকম্পে প্রায় ৪০ হাজার মানুষ নিহত ও ৩ লাখ আহত হয়। সেবারে ৫ লাখ মানুষ ঘরবাড়ি হারায়। ডজনখানেক শহর ও প্রায় ২ হাজার গ্রাম ধ্বংসস্তূপে ভরে যায়। এছাড়া ২০০৫ ও ২০১২ সালে আরও দুই ভূমিকম্পে যথক্রমে ৬ শ’ ও ৩ শ’ মানুষের প্রাণহানি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat