ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-০৮
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় শ্রমিক লীগের সম্মেলন আগামীকাল

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন আগামীকাল।শনিবার সকাল ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের এই সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে।
১৯৬৯ সালের ১২ অক্টোবর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক লীগ’ গঠন করেন।
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম এই সংগঠনের সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলন প্রস্তুত কমিটি ও ৯টি উপ-কমিটির নেতারা তাদের কাজ গুছিয়ে এনেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সম্মেলনমঞ্চ ও প্যান্ডেল নির্মাণ ছাড়াও সম্মেলনস্থল ও আশপাশের সড়কগুলোকে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়েছে।জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশে সংগঠনের ৭৮টি সাংগঠনিক জেলা থেকে ৮ হাজার কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেটস সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নেতারাসহ কয়েকজন বিদেশি অতিথি এতে উপস্থিত থাকবেন।
২০১২ সালের ১৯ জুলাই শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলনে নারায়ণগঞ্জের শ্রমিক নেতা শুকুর মাহমুদ সভাপতি এবং জনতা ব্যাংক ট্রেড ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat