ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন কথা মালার রাজনীতিতে পরিণত হয়েছে।বিএনপিকে একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসাবে অভিহিত করে তিনি বলেন, এ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর একজন ব্যর্থ রাজনীতিক। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। খালেদার মুক্তির জন্য একটি আন্দোলনও তারা করতে পারেনি। দলে ভাঙ্গন ধরেছে।
সেতুমন্ত্রী আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী যুবলীগের নের্তৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তাছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। তিনি জানেন কাকে কোন দায়িত্ব দিতে হবে।সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্মিত মঞ্চে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সম্মেলন হবে।এ সময় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মির্জা আজম, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ, সহ-সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat