ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-২৫
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে সংকট সৃষ্টি করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করে সরকারকে বিব্রত করতে চায়।তিনি বলেন, ‘বিএনপি জামায়াত সংকট সৃষ্টি করে সরকারকে বিব্রত করতে চায়, বিপর্যস্ত করতে চায়, জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করতে চায়।’
হানিফ আরো বলেন, পরিবহন সংকট, দ্রব্যমূল্যর উর্দ্ধগতির সংকট সৃষ্টি করে তারা (বিএনপি-জামায়াত) সরকারের পতন ঘটাতে চায় ।আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ আজ সকালে জেলা শহরের স্থানীয় রাজার মাঠে বান্দরবান জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার দিলীপ বড়ুয়া ও উপ- প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাসন্তী চাকমা এমপি ও কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।হানিফ বলেন, বিএনপি জামায়াত দেশকে অস্থিতীশীল করতে চায়। তাদের লক্ষ্য দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন, সংকট সৃষ্টি করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না ।
হানিফ বলেন, যারা পাহাড়ে অস্ত্র হাতে নিয়ে অশান্তি সৃষ্টি করছে তাদের দিয়ে এই পাহাড়ের মানুষের কারো উপকার হবে না, কল্যাণ হবে না।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য শান্তি চুক্তি করেছেন। তাই শান্তি চুক্তির প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করা হবে।এর আগে সকাল ১০ টায় স্থানীয় রাজার মাঠে জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।সম্মেলনকে সফল করতে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা কাজ করছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগ দেন।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ক্যশৈহ্লা মার্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলাম বেবীকে নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat