ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-০৯
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসেই পুরান ঢাকায় চক্রাকার বাস : মেয়র সাঈদ খোকন

চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।তিনি আজ নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেসন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় একথা জানান।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ মাস নাগাদ বাস রুটের সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এ সভায় আলোচিত বিষয়গুলো পরবর্তীতে সকল বাস মালিকদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।নির্ধারিত ২ বছর সময়ের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, বিআরটিসি চেয়ারম্যান এহসান এলাহী এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat