ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-১৬
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর বাংলাদেশ হাইকমিশনে ৪৯-তম বিজয় দিবস পালিত

বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর এর উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখে হাইকমিশন প্রাঙ্গনে যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৪৯-তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে দিন ব্যাপী কর্মসূচী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিশন কর্মক র্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুররহমান কর্তৃক জাতীয়পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীরসূচনা হয়। এর পর মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালনকরা হয় ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সুখ, শান্তি, কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনাকরা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত বাণী পড়ে শোনোনো হয়। 
অনুষ্ঠান মালার দ্বিতীয় পর্বে সন্ধ্যায় হাই কমিশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দিবসটির তাৎপর্য তুলেধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখমুজিবুররহমান এর অবদান সশ্রদ্ধচিত্তে স্মরণকরেন। হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদ দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনকরেন। হানাদার বাহিনীর হাতে নির্যাতিত মা-বোনদের আত্মত্যাগ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। হাইকমিশনার বাঙালী জাতির স্বাধিকার আদায়ের আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগড়ার কাজে ও বঙ্গবন্ধুর স্বপ্ন লালিত”সোনার বাংলা”গড়তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি এবং নাচ দর্শক-শ্রোতা গণ আনন্দ চিত্তে উপভোগ করেন। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃšদ, হাই কমিশনের কর্মকর্তা/কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে যোগদানকরেন। অনুষ্ঠান শেষে অভ্যাগত অতিথি গণকে নৈশভোজে আপ্যায়িতকরা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat