ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-২২
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী মঙ্গলবার : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘাষণা করা হবে।তিনি বলেন, ‘মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে একটা খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আমি আশা করছি সেদিনই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’
ওবায়দুল কাদের আজ রোববার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন।তিনি বলেন, ‘দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবগঠিত কমিটির কয়েকটি পদ যেমন সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য, কোষাধ্যক্ষ এবং তথ্য ও গবেষণা সম্পাদকের পদ খালি আছে। ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণাও বাকি। তাই আশা করছি নবীন-প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করা হবে।’গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল শেষে শেখ হাসিনাকে টানা নবমবার সভাপতি এবং ওবায়দুল কাদেরকে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভা পুনঃবিন্যাস করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat