ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-২৮
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস

রোহিঙ্গাদের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। এতে জরুরি ভিত্তিতে রোহিঙ্গাসহ সব ধরনের সংখ্যালঘুর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। সাধারণ অধিবেশনে শুক্রবার এ প্রস্তাব পাস করা হয়।নিউইয়র্ক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন বছর ধরে মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনকে নিন্দা জানিয়ে রেজ্যুলেশনটি জাতিসংঘে গ্রহণ করা হচ্ছে। এই রেজ্যুলেশনের পক্ষে ১৩৪টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। ২৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

সাধারণ অধিবেশনে পাস হওয়া এ নিন্দা প্রস্তাব মিয়ানমারের জন্য কোনো আইনী বাধ্যবাধকতা তৈরি না করলেও, তা সাম্প্রতিক সময়ে দেশটির ব্যাপারে সারা বিশ্বের মতামতকে প্রতিফলিত করে।

অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এই রেজ্যুলেশনটি গ্রহণের জন্য পেশ করে। এর আগে ১৪ নভেম্বর জাতিসংঘ থার্ড কমিটিতে এবং পরে ফিফথ কমিটিতে এটি অনুমোদিত হয়। অন্যান্য বছরের মতো এবারো জাতিসংঘে বাংলাদেশ মিশন এই গোটা প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat