ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-০৮
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকে মার্কিন বাহিনীর অবস্থানে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরাকে মার্কিন ও জোট বাহিনী থাকা দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান মঙ্গলবার এক ডজনের বেশি বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।এসিস্ট্যান্ট টু সেক্রেটারি অব ডিফেন্স ফর পাবলিক অ্যাফেয়ার্স জোনাথন হফম্যান এক বিবৃতিতে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইরাকে মার্কিন সামরিক ও জোট বাহিনীর অবস্থান লক্ষ্য করে ইরান এক ডজনের বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’
‘এটা স্পষ্ট যে ইরান থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল মার্কিন সামরিক ও জোট বাহিনীর সৈন্য থাকা ইরাকি দু’টি সামরিক ঘাঁটি।’তবে তাৎক্ষণিকভাবে ঘাঁটি দু’টিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।ইরাকে তেহরান পন্থী বিভিন্ন দল মার্কিন ড্রোন হামলার ‘জবাব’ দেয়ার অঙ্গিকার ব্যক্ত করার পর এসব হামলা চালানো হলো। গত সপ্তাহে বাগদাদে ওই মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।এদিকে হোয়াইট হাউসের পৃথক এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার জাতীয় নিরাপত্তা দলকে পরামর্শ দিচ্ছেন।এরআগে স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছিল যে কমপক্ষে ৯টি রকেট ইরাকের বৃহত্তম সামরিক কম্পাউন্ড আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। সেখানে বিদেশি সৈন্যরা রয়েছে।ইরান দায়িত্ব স্বীকার করে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছে এ ইসলামি প্রজাতন্ত্র ওই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat