ব্রেকিং নিউজ :
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন
  • প্রকাশিত : ২০২০-০১-০৯
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী নির্যাতনকারীদের তাৎক্ষণিক বিচার করতে হবে : মোহাম্মদ নাসিম

ধর্ষক ও নারী নির্যাতনকারীদের তাৎক্ষণিক বিচার করার জন্য প্রয়োজনে সংসদে আইন পাশ করতে আইনমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ধর্ষক ও নারী নির্যাতনকারিদের তাৎক্ষণিক বিচার করে শাস্তি দিতে হবে। সংসদ শুরু হয়েছে প্রয়োজনে আপনারা সংসদে এই বিষয়ে কথা বলুন। ধর্ষকদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে কেউ আর এমন অপরাধ করার সাহস না পায়।’মোহাম্মদ নাসিম আজ বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, দুনিয়ার অনেক দেশেই এই ধরনের অপরাধীদের তাৎক্ষণিক বিচার করে শাস্তি দেয়া হয়েছে। অনেক সময় চলে গেছে, আর ধৈর্য্য ধরার সময় নেই। এই সকল অপরাধীদের কঠোর ভাবে দমন করতে হবে।তিনি বলেন, বর্তমানে দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। দেখতে হবে কেন এটা বেড়ে গেল? এর জন্য কারো কোন ধরনের গাফিলতি আছে কিনা। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রয়োজনে আমাদের কঠোর হতে হবে। কিছু কিছু মানুষের অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জন ম্লান হয়ে যেতে পারে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat