ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে আজ শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় ধাপে আসা মুসল্লিদের মধ্যে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।মৃতরা হলেন, গাইবান্দা জেলার ফুলছুরি থানার টেংরাকান্দি গ্রামের রমজান আলীর ছেলে গোলজার হোসেন, নরসিংদী জেলার বেলাব থানার চন্দনপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সুরুজ মিয়া ও সুনামগঞ্জ জেলার দোহারাবাজার থানার চানপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে কাজী আলা উদ্দিন।এ তথ্য নিশ্চিত করে ইজতেমার জিম্মাদার মো. রফিক জানান, বুধবার ও বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117