ব্রেকিং নিউজ :
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিজিতে ঘূর্ণিঝড় টিনোর আঘাত, নিখোঁজ ২, আশ্রয়কেন্দ্রে ২৬০০ লোক

ফিজিতে গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় টিনোর আঘাতে দু’জন নিখোঁজ রয়েছে এবং দু’ হাজারেরও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে শনিবার ক্যাটাগরি-২ ঝড়ে পরিণত হয়ে টঙ্গার দিকে অগ্রসর হচ্ছে। খবর এএফপি’র।
ফিজি আবহাওয়া সংস্থা জানায়, টিনোর ফলে সৃষ্ট দমকা হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে বয়ে যায়। এতে অনেক এলাকা লন্ডভন্ড হয়ে গেছে এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
ফিজির উত্তরাঞ্চলে সরকারের এক সিনিয়র কর্মকর্তা উরাইয়া রাইনিমা জানান, ঝড়ের কারণে প্রায় ২ হাজার ৬শ’ লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
বাসায় ফিরে যাওয়ার আগে শনিবার তাদের ঘরবাড়ির খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে প্রথমে যে ক্ষয়ক্ষতির আশংকা করা হয়েছিল বাস্তবে সে রকম ঘটেনি বলে রাইনিমা মনে করেন।
ঝড়টি টঙ্গার দিকে ধেয়ে আসতে থাকায় ইতোমধ্যে এ এর প্রভাবে সেখানে প্রবল বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ঝড়টি রাতে টঙ্গায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat