পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল।লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের পক্ষে দুই ওপেনার মোহাম্মদ নাইম ৪৩, তামিম ইকবাল ৩৯ রান করেন।
এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ১৯, লিটন দাস ১২, আফিফ হোসেন ৯, সৌম্য সরকার ৭ ও মোহাম্মদ মিঠুন অপরাজিত ৫ রান করেন।পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফ ও শাদাব খান ১টি করে উইকেট নেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117