ব্রেকিং নিউজ :
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন
  • প্রকাশিত : ২০২০-০৩-২৯
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

ইতালিতে দীর্ঘদিনের লকডাউন সত্ত্বেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে।
দেশটিতে শুক্রবার ৯৬৯ জনের প্রাণহানির পর শনিবার ৮৮৯ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।
গত ২২ মার্চের পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমে আসার প্রেক্ষিতে ইতালিয়ানরা আশা করেছিল ভয়াবহ এই করোনা ভাইরাসের প্রকোপ কমে আসছে। কিন্তু নতুন করে এই মৃত্যুর মিছিল তাদের সে আশা আশংকায় রূপ নিয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে শনিবার এক টেলিভিশন ভাষণে দেশবাসীকে আরো সময় ধরে ঘরে অবস্থান করার জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।
এদিকে করোনা ভাইরাসের মূল কেন্দ্র ইউরোপ আগামী কয়েক মাসের মধ্যে ভয়াবহ মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে। বিশেষ করে ইতালি আসন্ন অর্থনৈতিক ধ্বংসের হুমকির মুখে রয়েছে। গত ১২ মার্চ থেকে দেশটির সবধরণের অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ রয়েছে।
অনেক চিকিৎসকরা বলছেন, ইতালিতে করোনায় মৃতের সংখ্যা আরো বেশি। কারণ কোভিড ১৯ এ মারা যাওয়ার সকল মৃত্যুর খবর জানাচ্ছে না রির্টারমেন্ট হোমগুলো। এছাড়া বাড়িতে যারা মারা যাচ্ছে তাদের খবরও অজানা রয়ে যাচ্ছে।
পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে কন্টে সতর্ক করে বলেন, ২০০৮ সাল থেকে এ সংকট সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, ইউরোপের ইতিহাসের এক সংকটকালীন মূহূর্তে আমরা দাঁড়িয়ে আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat