প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ রোববার সকাল থেকে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আজ ছাত্রলীগ আবার মাঠে নেমেছে।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে গরিব, শ্রমজীবী ও দরিদ্র মানুষদের রক্ষায় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে এবং সেসব দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গতকাল সারারাত ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেটা আজ আমরা শ্রমজীবীদের মধ্যে বিতরণ করেছি। দেশের দুর্যোগকালে ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117