ব্রেকিং নিউজ :
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সীমিত আকারে কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ

সীমিত আকারে রেপো এবং কল মানি মার্কেট চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বর্তমানে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। তবে এর মধ্যে সীমিত আকারে চলছে ব্যাংকিং কার্যক্রম। পাশাপাশি বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ািিরং হাউজও চলছে সীমিত আকারে। তবে এবার আন্তঃব্যাংক লেনদেনের ফলে সম্ভাব্য তারল্য ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সীমিত আকারে রেপো (পুনঃক্রয়চুক্তি) এবং আন্তঃব্যাংক কলমানি মার্কেট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশে কর্মরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগ্রহী ব্যাংকসমূহ প্রয়োজনীয় ফরম পূরণ করে বিধি মোতাবেক দুপুর সাড়ে বারোটার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ শাখায় রেপোর দরপত্র দাখিল করবে। পাশাপাশি একই সময়ের মধ্যে লেনদেনের বিবরণী যথানিয়মে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণরোধে চলমান ছুটি আরও বাড়ানো হচ্ছে। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করবে সরকার । এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত। এর আগে গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat