ব্রেকিং নিউজ :
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন
  • প্রকাশিত : ২০২০-০৪-০২
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মহামারীর কারণে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলন বাতিল

স্কটল্যান্ডের গ্লাসগো নগরীতে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-২৬ করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল করা হয়েছে। ব্রিটেনের সরকার বুধবার এ কথা জানায়।
এক বিবৃতিতে সরকার জানায়, “বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য উচ্চাভিলাসী, অন্তর্ভুক্তিমূলক কপ ২৬ সম্মেলন আয়োজন সম্ভব হচ্ছে না।”
এতে বলা হয়, ২০২১ সালে এই সম্মেলন আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হবে। পরে এই তারিখ জানানো হবে।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি থামাতে জরুরি আলোচনার জন্য ১০ দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২শ’ নেতাসহ প্রায় ৩০,০০০ প্রতিনিধি যোগ দেয়ার কথা ছিল।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সম্মেলন বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন,এই মুহূর্তে ভাইরাস মোকাবেলা এবং মানুষের জীবন রক্ষার প্রচেষ্টা চালানো সবচেয়ে জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat