যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১,১৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। জন হপকিনস ইঊনিভার্সিটি সোমবার দিনের শেষে এ কথা জানায়।
হপকিনস ইঊনিভার্সিটির হিসাবে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৬৬,০০০ ছাড়িয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩০,০০০ এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০,৭৮৩ জন।বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সব দেশ ছাড়িয়েছে,গত কয়েকদিন ধরে দৈনিক ১,০০০ এর বেশী লোক মারা গেছে, মোট মৃত্যুর সংখ্যা ইতালি (১৬,৫২৩) ও স্পেনের (১৩,০০৫) কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117