সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে ১ একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্দার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেশাল কোম্পানি র্যাব ১২ এর ক্যাম্প কমান্ডার শফিক আহমেদের নেতৃত্বে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামে অভিযান চালিয়ে দূর্গানগর ইউনিয়নের রাজমান গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৬) এবং পাবনার বাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের আবু বক্করের ছেলে আনসার আলী (৩২) কে আটক করা হয়। সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি র্যাব ১২ এর ক্যাম্প কমান্ডার শফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান ওই ২ ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিলেন এবং বিভিন্ন অপকর্মের সাথে জরিত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা র্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117