নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছে ত্রাণসামগ্রি হস্তান্তর করেছেন।
আজ রোববার ঢাকায় বনানীস্থ বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রি হস্তান্তর করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, লবণ ও সাবান রয়েছে।
করোনা উদ্ভুদ পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তায় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ এগিয়ে এসেছে। এর আগে গত ১২ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এসসিবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দু’হাজার প্যাকেট ত্রাণসামগ্রি হস্তান্তর করে। এসময় অন্যান্যের মধ্যে এসসিবির চেয়ারম্যান রেজাউল করিম উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117