ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-০৪-২২
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশবাসীর সচেতনতাতেই এখনো ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবেলায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের কারনেই পৃথিবীর অন্যদেশের তুলনায় বাংলাদেশ এখনও ভালো অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, আক্রান্তের ৪৪ দিন পার হলেও দেশে করোনা রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স,আমেরিকার থেকে বহুগুন কম রয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ৪৪ দিন পর যখন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে সেখানে আমাদের দেশে মোট আক্রান্ত এখন ৩৭৭২ জন।
জাহিদ মালেক আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে “জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২০” উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে দৈনিক আক্রান্ত সর্বোচ্চ ৩’শ থেকে ৪’শ এর ঘরেই আছে।এটি এমনি এমনি সম্ভব হয়নি। চিকিৎসক,নার্সদের জীবন বাজি রেখে লড়াই করা, স্বাস্থ্যখাতের যথাসময়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহন আর একই সাথে দেশের মানুষের সরকারি নির্দেশনাসমূহ মেনে আত্ম-সচেতনতা বৃদ্ধির ফলেই দেশে করোনা এখনো মহা বিপর্যয়ে পৌছেনি।
বর্তমান সময়ে কোন সমালোচনায় হতাশ হয়ে না পড়ে করোনার এই দুর্যোগের সময় স্বাস্থ্যখাতের সকলকে জনগণের পাশে থেকে নিরলস কাজ করে যেতে হবে জানিয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত জেলার সিভিল সার্জন সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজ করে যাবার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।
পুষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরে,মানব দেহে পুষ্টির গুণাগুণ বর্ননা করেও মন্ত্রী কথা বলেন ও দিক নির্দেশনা দেন।
মন্ত্রী তার বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ এর শুভ উদবোধন ঘোষণা করেন।
প্রতি বছরের ন্যায় আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া পুষ্টি সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী এতিমখানা/লিল্লাহ বোর্ডিং এ পুষ্টিকর খাবার বিতরণ, মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগনের মাঝে পুষ্টি বার্তা সম্বলিত ছাতা,টি শার্ট,শাড়ি,হাত ধোঁয়ার উপকরণ স্বারক উপহার হিসেবে দেবার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক সাহান আরা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat