ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-১৪
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনা সংক্রমণে পঞ্চম বারের মতো নতুন রেকর্ড তৈরি হয়েছে। এখানে বৃহস্পতিবার প্রায় দুই লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এটি করোনা সংক্রমণের নতুন সর্বোচ্চ রেকর্ড।
ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান(সিডিসি) শুক্রবার এ কথা জানিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১০ জন। এর আগে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৪০৮ জন।
যুক্তরাষ্ট্রে পর পর পাঁচদিন করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে।
দেশব্যাপী বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১৪৭ জন।
যুক্তরাষ্ট্রে সপ্তাহজুড়েই করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই মারাত্মকরূপ নিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।
এদিকে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস এন্ড ইভ্যুলিউশান (আইএইচএমই) বৃহস্পতিবার নতুন এক ঘোষণায় বলেছে, আগামী ১ মার্চ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু ৪ লাখ ৩৯ হাজারে দাঁড়াবে এবং প্রতিদিনের সর্বোচ্চ মৃত্যু মধ্য জানুয়ারি পর্যন্ত ২ হাজার ২শ’ হবে।
আইএইচএমই তাদের রিপোর্টে আরো বলেছে, মাস্কের ব্যবহার ৬৭ শতাংশ বেড়েছে। এটি আরো ৯৫ শতাংশ বাড়াতে পারলে ১ মার্চ নাগাদ ৬৮ হাজার জীবন বাঁচানো সম্ভব হতে পারে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, সাধারণ জনগণের জন্য এপ্রিলের প্রথম দিকে করোনার টিকা সহজলভ্য হবে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৭ লাখ ২৭ হাজার এবং মারা গেছে ২ লাখ ৪৪ হাজার ৩শ’ জন।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে এ কথা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat