ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণে অবদানের জন্য শওকত আলীকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
তিনি আরও বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ ও জনগণ একজন প্রবীণ নেতা হারিয়েছে এবং আমি নিজে বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছি।’
শেখ হাসিনা আরো বলেন, ১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানি শাসকদের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কারাগারে ২৬ নম্বর আসামি শওকত আলীর ঐতিহাসিক দিনগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দেয়।
প্রধানমন্ত্রী, তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ সকাল সাড়ে ৯ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শওকত আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স ছিল ৮৪।
তিনি কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং নিউমোনিয়ায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat