ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-২৩
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯৪ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৬৯ হাজার ১৮৩ জনে দাঁড়ালো। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময়ে ব্রাজিলে নতুন করে আরো ১৮ হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬০ লাখ ৭১ হাজার ৪০১ জনে দাঁড়ালো।
ব্রাজিলের সাও পাওলো রাজ্য করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল এ রাজ্যে এ পর্যন্ত মোট ৪১ হাজার ২৬৭ জনের কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে।
সাও পাওলো ও রিওডি জেনিরোসহ ব্রাজিলের কমপক্ষে ৯টি রাজ্যে হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেলেও কর্তৃপক্ষের দাবি দেশটিতে কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসেনি, যেমনটা ইউরোপে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat