ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপ রাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এবং জাতিসংঘে ডোমিনিকার স্থায়ী প্রতিনিধি লরেন রুথ ব্যানিস রবার্টস গতকাল এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেন।
দু’দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে অনুসমর্থনের পর চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হবে। এর আগে গত আগস্টে সেইন্ট কিটস এন্ড নেভিসের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ চুক্তির আওতায় বাংলাদেশ ও ডোমিনিকা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিজ্ঞান ও মানবিক বিষয়সহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে।
ডোমিনিকা একটি কৃষিনির্ভর রাষ্ট্র হলেও দেশটিতে ধীরে ধীরে আধুনিক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠছে। প্রচুর বিদেশি বিনিয়োগ আসায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকায় দেশটিতে দ্রুত শিল্পায়ন হচ্ছে। এসব শিল্পে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাছাড়া, দেশটিতে তৈরি পোশাকসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।
এ চুক্তি স্বাক্ষরের ফলে রপ্তানি বাজার সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সমর্থনের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat