ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন এবং একই সময়ে এ ভাইরাসে বিভাগে মৃত্যু হয়েছে একজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩৫ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩২ জন, সুনামগঞ্জের ২ জন,ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন। বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৩১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৫৭১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৯৩, হবিগঞ্জে ১ হাজার ৫৫৮ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭০৯ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৬, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৭ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩০২, সুনামগঞ্জে ২ হাজার ৪৫৩, হবিগঞ্জে ১ হাজার ৮৮১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২১ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জের ১ ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরােেস ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮০ জন, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০১ জন, হবিগঞ্জে ২৫ এবং মৌলভীবাজারে ৯৮ জন। গত কয়েকদিন যাবত হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারেন্টিনে যাননি। তবে সুনামগঞ্জ জেলায় বর্তমানে কোন লোক হোম কোয়ারেন্টিনে নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat