ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করার কোন বিকল্প নেই।
তিনি বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে পারলে জেলা পর্যায়ের আদালতসমুহের মামলার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাবে।
তাজুল ইসলাম আজ রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউএনডিপির সহায়তায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত গ্রাম আদালতের আইনগত কাঠামো সংস্কার বিষয়ক এক সভায় এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, দেশের গ্রামাঞ্চলে অনেক ছোট ছোট এবং খুব সামান্য বিষয় নিয়ে মানুষ নানা রকম বিবাদে জড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে এসকল বিবাদ মীমাংশা করতে না পারায় তারা আদালতে চলে যান।
তিনি বলেন, এতে একদিকে যেমন আদালতে মামলার জট তৈরি হয়, তেমনি অন্যদিকে ভূক্তভোগীদের সময় ও অর্থের অপচয় হয়। আর মামলার রায় পাওয়ার জন্যও অনেক সময় ব্যয় করতে হয়।
তিনি আরও বলেন, এছাড়াও এক ধরনের অসাধু ব্যক্তি বিবাদ মীমাংশা করে দেয়ার নামে উভয় পক্ষের কাছ থেকে টাকা পয়সা আদায় করে।
গ্রামীণ মানুষের মধ্যে দ্রুত রায় নিশ্চিত করায় বর্তমানে গ্রাম আদালতের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রাম আদালত পরিচালনার প্রক্রিয়া সহজ করতে এই আইনকে আরও যুগোপযোগী করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat