ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা এবং সরকার ঘোষিত ‘নো মাস্ক-নো সার্ভিস’র অংশ হিসেবে বিনামূল্যে রাজধানীতে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার রাজধানীর কাওরান বাজার এলাকায় এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন আইইবি ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ। যা পর্যায়ক্রমে রাজধানী বিভিন্ন এলাকাসহ আইইবি’র সারা দেশের কেন্দ্র-উপকেন্দ্র গুলোতেও বিতরণ করা হবে।
মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহমদ হালিম (মুরাদ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ মো. হিরো, কাউন্সিল মেম্বার প্রকৌশলী আলাউদ্দিন আহমেদ, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম (বিদ্যুৎ), প্রকৌশলী খলিলুর রশিদ, প্রকৌশলী মু. আসগার আলী, প্রকৌশলী আব্দুস সালাম মোল্লা প্রমুখ।
এসময় খায়রুল বাশার বলেন, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যত দিন পর্যন্ত টিকা বাজারে না আসবে তত দিন এই মাস্কই আমাদের টিকা হিসেবে অনেকটা রক্ষা করবে। আর যেহেতু সরকার ঘোষণা দিয়েছে ‘নো মাস্ক-নো সার্ভিস’ তাই মানুষ যেন সচেতন হয় সেই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat