ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কেরিয়ারের বয়স মাত্র এক বছর। বলিউডে পা রাখার পর থেকেই ট্রোলিং তাঁর নিত্যদিনের সঙ্গী। অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রথম ছবি থেকেই। তার সঙ্গেই কর্ণ জোহরের চ্যাট শো-তে যাওয়াকে ‘স্ট্রাগল’ বলে রাতারাতি নেটাগরিকদের হাসির খোরাক হয়ে ওঠেন তিনি। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিমের বন্যা।
প্রথমে খারাপ লাগলেও এখন এ সব গা সওয়া হয়ে গিয়েছে চাঙ্কি-কন্যার। নিজেই সে কথা বললেন করিনা কপূর খানের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ শীর্ষক রেডিয়ো টক শো-তে। অনন্যার কথায়, ‘আমি যা-ই করি, যা-ই পরি, সেটা নিয়েই ট্রোলড হব। যত ক্ষণ আমি নিজে খুশি আছি এবং ইনস্টগ্রামে দেওয়ার মতো ভাল ছবি পাচ্ছি, এগুলো নিয়ে আমার কোনও অসুবিধা নেই।’এখানেই থেমে থাকেননি অনন্যা। শোয়ের সঞ্চালক করিনার প্রতি তাঁর ভাললাগার কথাও জানিয়েছেন শিশুসুলভ উচ্ছ্বাস নিয়ে। ‘কভি খুশি কভি গম’ ছবিতে করিনার চরিত্র ‘পু’-কে অনুকরণ করার কথাও অনায়াসে স্বীকার করেন ‘ফ্যানগার্ল’ অনন্যা। এমনকি, সেই ছবিতে ‘পু’-এর সেই বিখ্যাত গোলাপি জ্যাকেট অবধি নিজের জন্য আলাদা ভাবে তৈরি করিয়েছেন তিনি! আর তাতেই চকচক করছে সেই বিখ্যাত ‘গুড লুকস, গুড লুকস অ্যান্ড গুড লুকস’ সংলাপ।অনন্যার কাণ্ড দেখে হাসি আটকাতে পারেননি ‘পু’, অর্থাৎ করিনা নিজেই।এ তো গেল সিনেমার কথা। বাস্তবে করিনাকেই নিজের স্টাইল আইকন বলে মনে করেন অনন্যা। তাঁর মতোই নিজের বিয়ের সময় মণীশ মলহোত্রর ডিজাইন করা লেহেঙ্গায় সেজে উঠতে চেয়েছেন অনন্যা। যদিও সিনিয়র বেবো তাঁকে এই মুহূর্তে সাত পাক না ঘোরার উপদেশ দিয়েছেন। তাঁর সঙ্গে একমত খোদ অনন্যা। জানালেন, বিয়ে করতে এখন অনেকটাই দেরি আছে। তবে পাত্রটি কে? সে কথা এখনও সাসপেন্স হিসাবেই রেখেছেন বলিউডের এই ‘স্টারকিড’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat