ব্রেকিং নিউজ :
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাই সরকারের অগ্রাধিকার : তথ্যমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ: শিক্ষা মন্ত্রণালয় পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরান এখনো ট্রাম্পের ‘রেড লাইন’ স্বীকারে প্রস্তুত নয়: ভ্যান্স প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়িতেই চলাফেরা করবেন ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতাচ্যুতির পর প্রথম ইউরোপীয় ফ্লাইট অবতরণ আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের রাজা জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ফ্রান্স ও আলজেরিয়ার নিরাপত্তা সহযোগিতা পুনরায় শুরু
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৭৬৮৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে জেলমুক্তি ঘটেছে বলিউড অভিনেতা রাজপাল যাদবের। অবশেষে ১১ দিন পর তিহার জেল থেকে বাড়িতে ফিরেছেন রাজপাল। 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লি উচ্চ আদালত জামিনের আরজি মঞ্জুর করেন। অভিনেতার জামিনের খবর পাওয়ার পরই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ভাই চন্দ্রপাল যাদব। 
চন্দ্রপাল যাদব বলেন, ‘কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। যেভাবে দিন কাটিয়েছি আমরা, সেটি আমরাই জানি। তবে আপাতত আমরা এটুকুই বলব, ভালো দিন আসছে।’ 
 রাজপাল জামিনের আবেদন ছিল তার দাদার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য। কিন্তু
আদালত তার আবেদনটি খারিজ করে দেয়। বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চের তরফে রাজপালকে বলা হয়, ‘আপনি এর আগে অন্তত ২৫-৩০ বার হাজিরা দিয়েছেন। আপনাকে একজন সিনিয়র আইনজীবীও সহায়তা করেছিলেন। তিনি আপনার হয়ে কোর্টকে বলেছিলেন, আমার মক্কেল বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করে বকেয়া মিটিয়ে দিতে পারে। তাই আপনাকে যে ভুল পথে চালিত করা হয়েছে, সেই দাবি আপনি করতে পারবেন না। উপরন্তু অভিযোগকারী কোম্পানির পাওনা মেটাতেও কয়েক বছর ধরে দেরি করেছেন। পাশাপাশি চেক বাউন্সের মামলায় আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তিও করতে পারেননি।’
এবার আদালত তার জামিন মঞ্জুর করেছে দাদার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য। জেলমুক্তির পর বলিউডের সহকর্মীরাও আর্থিক ও পেশাগত সাহায্যের হাত বাড়িয়েছেন। গত ১১ দিনে অভিনেতাকে একাধিক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও সিনেমার প্রস্তাব এসেছে। যেমন, গুরু রানধাওয়া তার গানের ভিডিওতে অভিনয়ের প্রস্তাব  দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠিয়েছেন।
সাথে, ‘ইয়েস ম্যাডাম’–এর সিইও মায়াঙ্ক আর্য বিজ্ঞাপন সংস্থার ভিডিওতে তাকে কাস্ট করেছেন। বক্সার বিজেন্দরও পরবর্তী সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। এছাড়া পরিচালক প্রিয়দর্শন রাজপালকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
উল্লেখ্য, রাজপালের চেক বাউন্স মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ মার্ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat