ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-০৭
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে গত সপ্তাহে হত্যার ঘটনায় ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের’ সাহায্যে স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটি মেশিন গান ব্যবহার করা হয়েছে। রোববার দেশটির বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার স্থানীয় সংবাদ মাধ্যমকে একথা বলেন। খবর এএফপি’র।
রিয়ার-অ্যাডমিরাল আলী ফাদাভি বলেন, মোহসেন ফখরিজাদেহ গত ২৭ সেপ্টেম্বর ১১ গার্ডের নিরাপত্তা বহর নিয়ে ইরানের রাজধানী তেহরানের পাশের একটি মহাসড়ক হয়ে যাওয়ার সময় ওই মেশিন গান তার মুখের ওপর ‘জুম করে রাখা হয় এবং মেশিন গানটির জুমের মধ্যে তার মুখের ছবি আসা মাত্র ১৩টি গুলি করা হয়।
ফাদাভির উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ এজেন্সি জানায়, মেশিন গানটি একটি নিশান পিক-আপের ওপর রাখা হয়েছিল। মেশিন গানটিতে কেবল মাত্র শহীদ ফখরিজাদেহ’র মুখ মন্ডল ফোকাস করা ছিল। ঘটনার বিশ্লেষণে দেখা যায় ওই পথে মাত্র ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) দূরে তার স্ত্রী থাকলে তিনি গুলিবিদ্ধ হননি।
তিনি আরো বলেন, এটি স্যাটেলাইটের সাহায্যে ‘অনলাইনে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং ওই লক্ষ্য নিশ্চিত করতে এতে একটি অ্যাডভান্স ক্যামেরা ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ ব্যবহার করা হয়।
ইরান কর্তৃপক্ষ এই হত্যার জন্য চির শত্রু ইসরাইল এবং নির্বাসিত বিরোধী গ্রুপ পিপলস মুজাহেদীন অব ইরান’কে (এমইকে) দায়ী করেছে।
এর আগে রাষ্ট্র পরিচালিত প্রেস টিভিতে বলা হয়েছিল, ঘটনাস্থলে ‘ইসরাইলের তৈরি’ অস্ত্র পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat