ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-০৭
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন, এ সময়ে করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ২৮ জন ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯১১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২২ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ১৯ জন ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৯১৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১ হাজার৫৭৭ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৮ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। সবমিলিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮৪ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ জন, এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৮ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭১ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ৮৮ জন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat