ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-০৮
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১৫তম আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অসাধারণ অর্জন এবং টেকসই অবদানের জন্য ‘শ্রেষ্ঠ পুরস্কার’ লাভ করেছে বাংলাদেশ।
নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাইকমিশন আবুজা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এসিসিআই) উদ্যোগে এই বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবারের মেলার প্রতিপাদ্য ছিল- ‘ট্রেড এন্ড কমার্স বিইয়ন্ড বর্ডার্স’(সীমানা পেরিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার)। গত ২৪ নভেম্বর এই বাণিজ্য মেলা শুরু হয়ে ৪ ডিসেম্বর শেষ হয়।
মেলা চলাকালে বাংলাদেশের স্টলে ছিল উপচে পড়া ভীড়। দর্শনার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্ভাবনাময় আমদানিকারকদের মুখে ছিল বাংলাদেশের পণ্য সম্ভারের উচ্ছ্বসিত প্রশংসা। মিশনের আগ্রহে মেলার পাশাপাশি অনুষ্ঠিত বৈঠককালে কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশের পাশাপাশি বাংলাদেশের পণ্য আমদানির আগ্রহও ব্যক্ত করেন।
বাংলাদেশ হাইকমিশন সোমবার আবুজা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নিকট হতে এই ‘শ্রেষ্ঠ পুরস্কার’ গ্রহণ করে।
সরকারের অর্থনৈতিক কূটনীতির নীতি অনুসরণ করে বাংলাদেশ হাইকমিশন এই বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করে। নাইজেরিয়ার শিল্প, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী অতুনবা রিচার্ড আদেনিয়ী আদেবায়ো, নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটাল টেরিটরি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মুসা বেলো ও আবুজা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট প্রিন্স আডেটোকুনবো কাইওডে সহ অন্যান্যের উপস্থিতিতে ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাইজেরিয়ার মন্ত্রীদ্বয় বাংলাদেশ স্টল ঘুরে দেখেন এবং স্টলে রাখা পণ্যের প্রশংসা করেন।
রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের পসরা দিয়ে সাজানো হয় বাংলাদেশের বৃহৎ স্টল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঔষধ, সিরামিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, তৈরি ও নীট পোশাক, হস্তশিল্প, চা, বৈদ্যুতিক ও ইলেকট্রিক দ্রব্য এবং কৃষিজাত পণ্য।
স্টলে মিশনের নিজস্ব সংগ্রহ ছাড়াও বাংলাদেশের বিখ্যাত কয়েকটি কোম্পানি যথা-ওয়াল্টন গ্রুপ, মন্নু সিরামিকস, এসিআই লি.,মন্ডল গ্রুপ বা এ্যাপোলো ফ্যাশন্স-এর উপহার স্বরূপ দেয়া রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শনীর জন্য রাখা হয়।
রপ্তানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা-র ওপর বিভিন্ন আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়।
একইসঙ্গে প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন কর্মকান্ড এবং বিনিয়োগের সুবিধাদি তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে বাংলাদেশ মিশন, আবুজা স্বাগতিক দেশসহ সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ গুলোতে বিদ্যমান বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন সম্ভাবনাময় বাজার অনুসন্ধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করে চলেছে।
এর ধারাবাহিকতায় নাইজেরিয়ার বিভিন্ন মেলায় সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন এ যাবৎ ৬টি শ্রেষ্ঠ অংশগ্রহণকারীর পুরষ্কার লাভ করেছে।
উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat