ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিছুদিন আগেই ব্যবসায়ী হেমন্ত রাওয়ের সঙ্গে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল তাঁর। দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ায় তিনি যথেষ্ট জনপ্রিয়। হাতেও ছিল প্রচুর কাজ। তার পরেও হেমন্তের উপস্থিতিতে মঙ্গলবার চেন্নাইয়ের নাজরেথপেট্টাই এলাকার একটি হোটেলে আত্মহত্যা করলেন বিখ্যাত অভিনেত্রী ও ভিজে চিত্রা! বয়স মাত্র ২৮ বছর।
চিত্রার মৃত্যুর খবর ছড়াতেই দক্ষিণী ছবির দুনিয়া শোকস্তব্ধ। এটি হত্যা না আত্মহত্যা? জানতে অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, সম্ভবত ডিপ্রেশন বাসা বেঁধেছিল চিত্রার মনেও। তারই ফলাফল হয়ত এই আকস্মিক অঘটন।
মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কী কী করেছেন চিত্রা? এবিপি নিউজ থেকে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর আড়াইটায় চিত্রা হোটেলে ফেরেন। তার আগে ইভিপি ফিল্ম সিটিতে শ্যুটিং করছিলেন তিনি। হেমন্তও ছিলেন হোটেলে। পুলিশকে হেমন্ত জানিয়েছেন, দুপুরে হোটেল ফিরে স্নানের জন্য বাথরুমে যান চিত্রা। অনেক পরেও কোনও সাড়া না পাওয়ায় প্রথমে তিনি বন্ধ দরজায় ধাক্কা দেন। জানান হোটেল কর্মীদেরও। তাঁরাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন। তখনই দেখা যায় গলায় ফাঁস দিয়ে সিলিং থেকে ঝুলছেন চিত্রা।খবর ছড়াতেই প্রশ্ন উঠেছে, মৃত্যুর নেপথ্য কারণ সুশান্ত সিংহ রাজপুতের মতোই অবসাদ? নাকি শ্রীদেবীর মৃত্যুর পুনরাবৃত্তি?উত্তর খুঁজতে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। প্রসঙ্গত, চিত্রা তামিল ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি চ্যানেলে উপস্থাপক হিসাবে কাজ করেছিলেন। তাঁর শেষ কাজ ‘পান্ডিয়া স্টোর্স’ ধারাবাহিকে অভিনয়। তাঁর অভিনীত চরিত্র ‘মল্লাই’ তাঁকে প্রচারের আলোয় নিয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিলেন চিত্রা। ইনস্টাগ্রামে তাঁর দেড় মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। চিত্রা শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন ১৪ ঘন্টা আগে।-সুত্রঃ-আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat