ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-১১
  • ৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলেখা মিত্র।

ডিসেম্বরের মেঘলা সকাল। কুয়াশার চাদরে মোড়া চারদিক। ঘুম জড়ানো চোখে, নো মেক আপ লুকে আনমোড়া ভাঙছেন শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে ভালবাসতে ইচ্ছে করছে তাঁর।
সক্কাল সক্কাল ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে মনের ইচ্ছা জানিয়ে দিলেন শ্রীলেখা। বরাবরই মনের কথা খুলে বলতে ভালবাসা শ্রীলেখার ‘ভীষণ’ প্রেম পাচ্ছে আজ। কিন্তু শুধু প্রেম পেলেই তো হল না। চাই একজন মনের মানুষ। তাঁকেই নাকি এখনও খুঁজে পাননি অভিনেত্রী। নিজের কপালকে সেই জন্য দুষে তিনি লিখলেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।’
নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালবাসেন শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন প্রায় প্রতি মুহূর্তের আপডেট। দিন কয়েক আগেই মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে নেচে বাজিমাৎ করেছেন অভিনেত্রী। ফেসবুকে তার ছোট্ট একটি ক্লিপিংও পোস্টও করেছিলেন তিনি। এ ভাবেই পরিবার এবং অভিনয় নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে অভিনেত্রীর। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সিপিএম-এ যোগ দিতে চলেছেন অভিনেত্রী। তবে সেই গুজবকে এক ফুৎকরে উড়িয়ে দিয়ে শ্রীলেখা জানান, বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। কারণ অভিনয় এবং রাজনীতি একসঙ্গে সামলাতে পারবেন না তিনি। আপাতত শিল্পী হিসাবে নিজের কাজেই মন দিতে চান শ্রীলেখা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat