ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোন আপোষ নয়।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত নিরাপত্তা মহড়াÑ২০২০ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোন আপোষ নয়। বিমানবন্দরে নিরাপত্তার সাথে সাথে দেশের ভাবমূর্তি জড়িত। এ লক্ষ্যে কর্মরত সব সংস্থার কর্মীদের বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তায় বিঘœ সৃষ্টি করে এমন কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
নিরাপত্তা মহড়ায় আরো উপস্থিত ছিলেন বিমান বাহিনীর সহকারি প্রধান এয়ার ভাইস মার্শাল মো: আবুল বাশার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান, বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেন প্রমুখ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান এর পরিচালনায় নিরাপত্তা মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিমানবাহিনী, সেনাবাহিনীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী দু বছর পরপর বিমানবন্দরের নিরাপত্তা মহড়া আয়োজনের বাধ্যবাধকতা থেকে এই মহড়ার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat