ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, সরকার সারা দেশে তথ্য কমপ্লেক্স নির্মানের উদ্যোগ নিয়েছে।
তিনি আজ সকালে রাজধানীর বংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘একজন মহান পিতার’ প্রদর্শনী ও আলোচনানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডা. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রের বিকাশে একে শিল্প হিসেবে ঘোষণাই শুধু করেননি ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণা, কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, এফডিসি কমপ্লেক্স ও আধুনিকায়ন, তথ্য ভবন নির্মান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মান ছাড়াও সারা দেশে তথ্য কমপ্লেক্স নির্মানের উদ্যোগ নিয়েছে যেখানে অত্যাধুনিক সিনেপ্লেক্স থাকবে।”
প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র মাটি ও মানুষের কথা বলে, মানুষের আজন্ম লালিত স্বপ্ন ও সাধকে সেলুলয়েডে বন্দী করে পর্দায় ফুটিয়ে তোলে। চলচ্চিত্রে উঠে আসে জাতির সাংস্কৃতিক উপাদানসমূহ। বাংলাদেশের সংস্কৃতি থেকে কুসংস্কার আর ধর্মান্ধতা দূর করতে সরকার ও জনগণের মিলিত প্রয়াসের সাথে চলচ্চিত্র এক অনবদ্য ভূমিকা রাখবে এটাই সময়ের দাবি।
সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, তানভীর শাকিল জয় এমপি, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবির, প্রযোজক-পরিবেশক সভাপতি খোরশেদ আলম খসরু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat