ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিল চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ ক্রয় করার জন্য সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউটের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েলো একথা বলেন। খবর সিনহুয়ার।
এক সংবাদ সম্মেলনে পাজুয়েলো বলেন, চুক্তি অনুযায়ী মোট ৪ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন এপ্রিলে এবং এ বছরের শেষ নাগাদ ৫ কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।
বুটানটান ইনস্টিটিউটের সকল ভ্যাকসিন জাতীয় টিকাদান পরিকল্পনার অন্তর্ভূক্ত এবং এসব ভ্যাকসিন দেশব্যাপী বিতরণ করা হবে।
পাজুয়েলো বলেন, বুধবার প্রেসিডেন্ট জাইর বোলসোনারো একটি ফরমান ঘোষণা করায় কনোরাভ্যাকের এসব ভ্যাকসিন ক্রয় করা সম্ভব হয়েছে। ওই ফরমানে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থার অনুমোদন ছাড়াই ফেডারেল সরকারকে আগাম কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের সুযোগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটিতে ৮৭ হাজার ৮৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৫২৪ জন প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat