ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-১৮
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার বিকেলে গুলশানস্থ নগর ভবনে তারা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ ও কসভো দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।
কসভোতে জাতিসংঙ্ঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাষ্ট্রদূত গুনের উরেয়া মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কসভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ হওয়ার আহবান জানান।
রাষ্ট্রদূত বলেন, দুটি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।
সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat