ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-৩০
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, তথ্য-প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নে উচ্চশিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে সরকার।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর ও প্রকাশ অনুষ্ঠানে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর নির্দেশনায় তথ্য-প্রযুক্তির অবকাঠামো সৃষ্টি হয়েছে। আগে অবকাঠামো সুযোগÑসুবিধা থাকা সত্ত্বেও সব সময় এর সঠিক ব্যবহার হতো না। কিন্তু করোনা ভাইরাসের দুর্যোগে তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার শুরু হয়েছে।
তিনি বলেন, শুধুমাত্র পাবলিক পরীক্ষার ভিত্তিতে সত্যিকার অর্থে মেধা এবং দক্ষতার যাচাই সম্ভব হয় না। তাই পরীক্ষা পদ্ধতিতে আরো বৈপ্লবিক পরিবর্তন আনা প্রয়োজন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘একটি দক্ষতা নির্ভর জনশক্তি সৃষ্টি করতে জাতির পিতা যে শিক্ষা দর্শন দিয়েছেন এবং নৈতিক শিক্ষার উপরে জোর দিয়েছেন তা ধারণ করে আগামী দিনগুলোর প্রতি আরো অনেক পরিবর্তন আনতে পারবো বলে বিশ্বাস করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat