ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা রোববার আবারো রাজপথে বিক্ষোভ করেছে। এ সময় রুশ পুলিশ ২৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে।
তা সত্ত্বেও আগামী ২ ফেব্রুয়ারি বিরোধী এই নেতার বিচার শুরুর প্রাক্কালে তার সমর্থকেরা দেশব্যাপী নতুন বিক্ষোভের ডাক দিয়েছে।
এদিকে বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে রুশ কর্তৃপক্ষ নজিরবিহীন পদক্ষপ হিসেবে মস্কোয় সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে। এ ছাড়া রাজধানীতে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গত ২৩ জানুয়ারি নাভালনি-সমর্থকেরা রাশিয়াজুড়ে প্রথম দফায় বিক্ষোভ করে। সেদিন নাভালনির ডাকে হাজারো বিক্ষোভকারী রাজপথে নামে। রাজধানী মস্কোসহ দেশটির অন্তত ১শ’টি শহরে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকালে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে কর্তৃপক্ষ।
রুশ পুলিশ অনুমোদনহীন বিক্ষোভের বিষয়ে সতর্ক করে এর বিরুদ্ধে পূর্বের মতো ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।
একই সঙ্গে পুলিশ বলেছে, এই ধরনের বিক্ষোভ করোনা ছড়াতে পারে।
এদিকে মস্কোয় কারাগারেও জায়গা নেই বলে খবর বেরিয়েছে। ফলে বিক্ষোভকালে গণহারে আটক ব্যক্তিদের কারাগারে রাখা নিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
নাভালনি তাঁর আটকাদেশকে অবৈধ বলে দাবি করেছেন। এছাড়া তাঁকে মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পর বিমানবন্দরে নাভালনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat