ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০২-০২
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৮ জন, আক্রান্ত হয়েছেন ১১ জন, এসময়ে করোনাভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ ১৮ জনের মধ্যে সিলেট জেলার ১৬ জন ও সুনামগঞ্জের ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৪৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০৭ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৮২৩ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৩ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৭২, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩, হবিগঞ্জে ১ হাজার ৯৮২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২১১, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩২, সুনামগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন ২৪১ জন, এর মধ্যে সিলেট জেলায় ১৬৬ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat