ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন ক্যাপিটল ভবনে গত মাসে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যের প্রতি যুক্তরাষ্ট্রের নব-নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার শ্রদ্ধা জানিয়েছেন। ক্যাপিটলের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। খবর এএফপি’র।
ফার্স্ট লেডিকে পাশে নিয়ে বাইডেন তার মাথা নত করেন এবং মৃত পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিককে বহন করা টেবিলের ওপর হাত রাখেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউস ভবনে শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থ করে তাকে এক বিরল সম্মান জানানো হয়।
ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা চলাকালে সিকনিক তার মাথায় মারাত্মক আঘাত পান।
ক্যাপিটল পুলিশ জানায়, ৪২ বছর বয়সী নিরাপত্তা বাহিনীর এ সদস্য কংগ্রেসের আঙ্গিনা রক্ষা করে তার দপ্তরে ফিরে আসেন এবং সেখানেই তিনি আঘাত পেয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়।
তারা জানান, পরের দিন তিনি মারা যান। এতে ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।
এদিকে সিকনিকের সম্মানে ক্যাপিটল ভবনের বিভিন্ন পতাকা আগেই অর্ধনমিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat