ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমা, রেস্তোরাঁয় খাবার পরিবেশনসহ সকল বিনোদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করে বলেছে, আগামী ৩০ দিনের জন্যে বাংকোয়েট হলে বিয়েশাদি সহ সবধরণের ইভেন্ট ও পার্টি বন্ধ রাখা হবে।
এছাড়া আগামী ১০ দিন সিনেমাসহ রেস্টুরেন্টে খাবার দাবার বন্ধ থাকবে।
বন্ধ রাখার এ মেয়াদ প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়।
মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টা থেকে এই পদক্ষেপ কার্যকর হবে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ মোকাবেলাই এ পদক্ষেপের লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে বুধবার দেশটি করোনা প্রতিরোধে ২০ টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এসব দেশের মধ্যে প্রতিবেশী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রও রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে প্রায় ৩ লাখ ৬৯ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৪শ জন।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat